• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে অস্ট্রেলিয়া বধ, সিরিজে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ০৯ জুন ২০২৬, ২৩:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে আবারও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। ২০০৫ সালে কার্ডিফে ঐতিহাসিক জয়ের পর এই প্রথম অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেল টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৯ জুন) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করার পর বৃষ্টি নামলে খেলা আর মাঠে গড়ায়নি। ডিএলএস পদ্ধতিতে তখন বাংলাদেশ ৮৬ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় টাইগারদের।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে চার বছর পর দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ ও তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদ ১৫ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩ উইকেট।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথিউ শর্টকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউ করেন মুস্তাফিজুর রহমান। পরে নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি জশ ইংলিশও।

কুপার কনোলি ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বল হাতে ম্যাচে প্রভাব ফেলেন মোসাদ্দেক। তিনি কনোলিকে ৩৫ রানে বোল্ড করেন। এরপর নাহিদ রানার বলে ৪৭ রানে আউট হন ক্যারি।

ম্যাট রেনশকে এলবিডব্লিউ করেন মোসাদ্দেক। এরপর নাহিদ রানা টানা আঘাতে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন। ১৫৬ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। ক্যামেরন গ্রিন ৬৪ বলে ৫২ রানে অপরাজিত থাকলেও দলকে হার এড়াতে পারেননি।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৪ উইকেট নেন। মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান শিকার করেন দুটি করে উইকেট। ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, একই ভেন্যুতে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৪/৮ (মোসাদ্দেক ৮৬*, শান্ত ৬৭, তানজিদ ৫৪; এলিস ৩/৩৮)

আরও পড়ুন

বৃষ্টিতে খেলা বন্ধ, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের পথে বাংলাদেশ

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

অস্ট্রেলিয়া: ৪২.২ ওভারে ১৯১/৯ (গ্রিন ৫২*, ক্যারি ৪৭, কনোলি ৩৫; নাহিদ ৪/৪১, মোসাদ্দেক ২/৩৭, মুস্তাফিজ ২/২৪)

ফল: বাংলাদেশ ৮৬ রানে জয়ী (ডিএলএস)।

এমএস/

  • অস্ট্রেলিয়া
এ সম্পর্কিত আরও খবর
বৃষ্টিতে খেলা বন্ধ, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের পথে বাংলাদেশ
বৃষ্টিতে খেলা বন্ধ, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের পথে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১ উইকেট হারিয়ে তুলেছে ৩৪ রান
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১ উইকেট হারিয়ে তুলেছে ৩৪ রান
খেলা শুরুর একদিন আগে অস্ট্রেলিয়ার ৩ পরিবর্তন
খেলা শুরুর একদিন আগে অস্ট্রেলিয়ার ৩ পরিবর্তন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।